জনগণ নিষিদ্ধ চেয়েছে বলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করে দেশ ছাড়তে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩
জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়ায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত
রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একটি নিষিদ্ধ
রাজনৈতিক দলের তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, "একটি নিষিদ্ধ দলের
তৎপরতা এখনো চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না।
জনআকাঙ্ক্ষা ও জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে
একটি রাজনৈতিক দল আজ জনগণের কাছে পরিত্যক্ত, বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ
মানে নিষিদ্ধই।"
তিনি আরও বলেন,
"একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি জাতি কীভাবে দেখে, সেটিই এখন গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক দলের বৈধতা জনগণই দেয়। এখন জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে, আইনও তাদের নিষিদ্ধ
করেছে। তাই নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।"
এদিকে সরকারের
বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সরকারের
বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন অব্যবহৃত জমি চিহ্নিত করার কাজ চলছে। পরিমাণ
অনুযায়ী সেগুলোকে শ্রেণিভেদে বিভক্ত করা হয়েছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিতে
সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
তিনি জানান,
তিন একরের বেশি জায়গায় প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জমিতে সোলার প্যানেল
স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ
জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক
সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন