পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরী (২৬ জুন ২০২৬ খ্রি.) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে
ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কেউ
কেউ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে; যা ক্ষেত্রবিশেষে
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। এটি ধর্মপ্রাণ সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি
সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
এতে আরও বলা
হয়, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে কোনো কোনো স্থানে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা
এই দিবসের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
এই পরিস্থিতির
পরিপ্রেক্ষিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিলে সব ধরনের
ধারালো ও দেশীয় অস্ত্র (দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি) বহন
এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
ডিএমপির পক্ষ
থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু হওয়ার সময় থেকে শুরু করে
একেবারে শেষ হওয়া পর্যন্ত পুরোপুরি বলবৎ থাকবে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন