পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ‘নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল করেছে বিএনপি। সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বারেক মেম্বারের নেতৃত্বে পাঙ্গাসিয়া মাদ্রাসা এলাকায় এবং লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে লেবুখালী ইউনিয়ন কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদার নেতৃত্বে বোর্ড অফিস বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল্লাহ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে এবং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করা হয়।
শ্রীরামপুরের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুমকি নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সম্পাদক জাহিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন, সাবেক সদস্যসচিব সালাহউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ মৃধা, শ্রমিক দলের সভাপতি জাফর হাওলাদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সামিমুজ্জামান হায়দার।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগপর্যন্ত আওয়ামী লীগ সরকার হত্যা, গুম, গণহত্যা ও নির্যাতনের মাধ্যমে শাসন চালিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতদিন এ নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তাদের কোনো অপতৎপরতা মাঠে চলতে দেওয়া হবে না।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন