সংবাদ

টেকনাফে ৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:১৮ পিএম

টেকনাফে ৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। সোমবার (১৮ মে) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল্লাহ (৩২)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, আব্দুল্লাহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানায় ২০১৭ সালে দায়ের করা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায় ঘোষণার পর থেকেই আব্দুল্লাহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

টেকনাফে ৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। সোমবার (১৮ মে) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল্লাহ (৩২)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, আব্দুল্লাহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানায় ২০১৭ সালে দায়ের করা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায় ঘোষণার পর থেকেই আব্দুল্লাহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত