বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ শুরু হয়েছে ১৪ দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’।
প্রদর্শনীতে মোট
৯৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ৪৫টি
চিত্রকর্মের অনুলিপি এবং দেশের স্বনামধন্য শিল্পীদের আঁকা আরও ৫০টি ব্যাখ্যামূলক শিল্পকর্ম।
এসব কাজে কবিগুরুর জীবন, দর্শন ও শিল্পভাবনাকে নানা আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীর কিউরেটর
হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হালিম চঞ্চল এবং সহকারী কিউরেটর আয়েশা নাজমীন। আয়োজকদের
ভাষ্য অনুযায়ী, রবীন্দ্রনাথের চিত্রশিল্প ও তাঁর ভাবনার বহুমাত্রিক দিক দর্শকের সামনে
তুলে ধরাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
প্রদর্শনীটি আগামী
২৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
থাকবে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনেও ছিল রবীন্দ্রসংগীত,
নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা এতে অংশ
নিয়ে কবিগুরুর সৃষ্টিকে নতুনভাবে উপস্থাপন করেছেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন