সংবাদ

‘ক্যাকটাস’ দিয়ে আলোচনায় সানজিদা তাসনিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:১০ পিএম

‘ক্যাকটাস’ দিয়ে আলোচনায় সানজিদা তাসনিম

সানজিদা তাসনিম বর্তমানে ছোট পর্দা ও ওটিটি অঙ্গনের আলোচিত মুখগুলোর একজন। র‍্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচয়। বিশেষ করে চরকি– এর আলোচিত ওয়েব সিরিজ ক্যাকটাস– এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

ওয়েব সিরিজটিতে শিহাব শাহীন– এর নির্দেশনায় সানজিদার অভিনয় ছিল প্রশংসিত। সাবলীল অভিব্যক্তি ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে অনেক দর্শক ও সমালোচক তাকে সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে দেখছেন। অভিনয়ের পাশাপাশি তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব ও পরিমিত অভিনয়শৈলীও দর্শকদের আকর্ষণ করছে।

সানজিদার মিডিয়ায় যাত্রা শুরু হয় বেশ ছোটবেলায়। নবম শ্রেণিতে পড়াকালীন এনটিভি–তে নাচের অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তবে তার ক্যারিয়ারের বড় মোড় আসে দীপ্ত টিভি–র রিয়েলিটি শো ‘স্টার হান্ট’ –এ অংশ নেওয়ার পর। সেরা তিন প্রতিযোগীর একজন হওয়ার মাধ্যমে তিনি বুঝতে পারেন, অভিনয়ই হতে পারে তার ভবিষ্যৎ পথচলা।

পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে তৈরি করেছেন শোবিজ অঙ্গনের জন্য। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–তে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করার সময় থেকেই র‍্যাম্প মডেলিং ও অভিনয়ে সক্রিয় হয়ে ওঠেন। র‍্যাম্পে কাজ তাকে আত্মবিশ্বাসী করে তুললেও অভিনয়কে তিনি নিজের আবেগ ও স্বপ্নের জায়গা হিসেবে দেখেন।

তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে সালাউদ্দিন লাভলু পরিচালিত ধারাবাহিক ‘কুলিন সমাচার’। এই নাটকে কাজ করার অভিজ্ঞতা তার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তিনি। বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টের পাশাপাশি সরকারি অনুদানের চলচ্চিত্রেও কাজ করছেন। ভবিষ্যতে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী। তার মতে, মিডিয়ায় না এলে হয়তো বিদেশে স্থায়ী হতেন কিংবা নিজের কোনো পোশাকের ব্র্যান্ড নিয়ে কাজ করতেন। কিন্তু অভিনয়জগতই শেষ পর্যন্ত তাকে টেনে এনেছে আলোচিত এই অঙ্গনে।

নিয়মিত মানসম্মত কাজ, নিষ্ঠা এবং অভিনয়ের প্রতি ভালোবাসা দিয়ে সানজিদা তাসনিম নিজেকে বাংলাদেশের বিনোদন অঙ্গনের একজন শক্তিশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

‘ক্যাকটাস’ দিয়ে আলোচনায় সানজিদা তাসনিম

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত