রংপুরের তারাগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি ত্রাণ ও সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন, গৃহ মঞ্জুরির চেক এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাহুল হোসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হারুন উর রশিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় আছে। আজকের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় ঘুরে দাঁড়াতে এবং তাদের সাময়িক খাদ্য চাহিদা মেটাতে সহায়ক হবে।"
সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের আওতায় বাস্তবায়িত হতদরিদ্রদের সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন