চুক্তি চূড়ান্ত করার প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের শীর্ষ নেতার সঙ্গে দেখা করার কোনো ব্যক্তিগত আগ্রহ তাঁর নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
স্থানীয় সময়
বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট
এই মন্তব্য করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা
গেছে।
সাংবাদিকদের
মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র
অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়ামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
নিশ্চিত করতে ওয়াশিংটন যে দৃঢ়প্রতিজ্ঞ, সে কথা আবারও জোর দিয়ে স্মরণ করিয়ে দেন তিনি।
একই সাথে ইরানকে
কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন: "কোনো হামলায় যদি মার্কিন সেনাসদস্যদের
মৃত্যু হয়, তাহলে সেটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু
করার জন্য যথেষ্ট কারণ (কজ অব ওয়ার) হয়ে উঠবে।"
ইরানের সাথে
সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত এখনই প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তিনি
বলেন, এই মুহূর্তে আলোচনা চলমান রয়েছে এবং সঠিক সময়ে সাধারণ জনগণ চুক্তির বিষয়বস্তু
জানতে পারবে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন