মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় অঞ্চলটির ১৪টি দেশের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওইসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র
মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা
যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো এই জরুরি সতর্কতা জারি করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে
সাম্প্রতিক এক প্রাণঘাতী ড্রোন হামলার ঘটনার পর এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন।
ইরাকে অবস্থিত
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি
অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের
সবসময় সতর্ক থাকার পাশাপাশি সর্বশেষ পরিস্থিতির খবর নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
যে কোনো সময় হামলা বা বৈরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন শঙ্কা থেকে নাগরিকদের আগাম
নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখার পরামর্শ
স্টেট ডিপার্টমেন্ট
তাদের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঝুঁকির তীব্রতার ওপর ভিত্তি
করে দুটি প্রধান স্তরে ভাগ করেছে:
লেভেল-৩
(ভ্রমণ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান): এই তালিকার আওতায় রয়েছে বাহরাইন, ইসরাইল, পশ্চিম তীর, জর্ডান,
কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশে ভ্রমণের আগে
মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে, তবে এতে সরাসরি কোনো
নিষেধাজ্ঞা নেই।
লেভেল-৪
(ভ্রমণ না করার কঠোর নির্দেশ):
এই তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেন। চলমান সংঘাত, সন্ত্রাসী
হামলার চরম ঝুঁকি এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব এলাকায় মার্কিন নাগরিকদের কোনোভাবেই
ভ্রমণ না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
কূটনৈতিক ও
সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ থাকলেও যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। সাম্প্রতিক কয়েকটি সামরিক ঘটনার ফলে
মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
গত বুধবার কুয়েত
আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলে নতুন করে
চরম উদ্বেগ তৈরি করেছে। ওই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হন এবং অন্তত ৬৮ জন আহত
হন।
এই রক্তক্ষয়ী
হামলার পর থেকেই মূলত পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন
দেশের পক্ষ থেকে নতুন করে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা,
এই আঞ্চলিক উত্তেজনা দ্রুত প্রশমিত করা না গেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি
আরও জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন