সংবাদ

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ১১:৫১ এএম

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

দীর্ঘ সাত বছর পর আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে আগামী ৮ ও ৯ জুন তিনি এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর করবেন।

শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে, তবে সফরের বিস্তারিত সূচি এখনো প্রকাশ করেনি।

উত্তর কোরিয়া বর্তমানে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থক এবং মিত্র দেশ হলো চীন। দুই দেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীনের প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বেশ বিরল। সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইইয়ং সফর করেছিলেন। তার আগে ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও উত্তর কোরিয়া সফর করেন।

গত সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে কিম জং উনের জন্য একটি বিশেষ অভ্যর্থনার আয়োজন করেছিলেন সি চিনপিং। সেই অনুষ্ঠানে তিনি কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে 'সম্মানিত অতিথি' হিসেবে আমন্ত্রণ জানান।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি এবং ওয়াশিংটনের সাথে বেইজিং ও পিয়ংইইয়ংয়ের চলমান দূরত্বের মাঝে সি চিনপিংয়ের এই সফর এশিয়ার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত