সংবাদ

টানা ৪র্থ দিনের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ১২:২১ পিএম

টানা ৪র্থ দিনের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলিয়ন ডলারের একটি বিলাসবহুল রিসোর্ট পরিকল্পনার বিরুদ্ধে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। বিতর্কিত এই প্রকল্পের প্রতিবাদে রাজধানী তিরানার সড়কে নেমে এসেছেন হাজার হাজার সাধারণ মানুষ ও পরিবেশবাদী আন্দোলনকারী।

গত চার দিনের ধারাবাহিক আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (৪ জুন) বিক্ষোভটি সবচেয়ে ব্যাপক ও তীব্র আকার ধারণ করে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকার এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের কাছ থেকে ব্যাপক চাপের মুখে পড়েছে।

বিক্ষোভকারীদের মূল আপত্তি জ্যারেড কুশনারের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'অ্যাফেইনিটি পার্টনার্স' এর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। প্রতিষ্ঠানটি আলবেনিয়ার উপকূলীয় এলাকা 'ভিয়োসা নার্তা'-র একটি দ্বীপের সুরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে সেখানে এই বিশাল ও বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করতে যাচ্ছে।

পরিবেশবাদী ও আন্দোলনকারীদের দাবি: এই সুরক্ষিত বনাঞ্চলে বাণিজ্যিক রিসোর্ট তৈরি করা হলে তা ওই অঞ্চলের অনন্য জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির প্রাণীদের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন করে তুলবে। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এমন পুঁজিপতিবান্ধব প্রকল্প কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলেন, "প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে কোনো বিলাসবহুল রিসোর্ট আমরা হতে দেবো না।"  

বিক্ষোভের তীব্রতা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরা অবিলম্বে এই বিলিয়ন ডলারের লাক্সারি রিসোর্ট পরিকল্পনা বাতিল করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। পরিবেশ রক্ষার এই লড়াইয়ে দিন দিন সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ছে, যা এডি রামা সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

টানা ৪র্থ দিনের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত