সংবাদ

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ১২:১১ পিএম

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি বড় ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ টাকাসহ একটি ট্রাঙ্কও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার নেতৃত্বে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মাদক কিনতে ক্রেতারা সেখানে ভিড় জমায় বলে পুলিশের কাছে গোপন গোয়েন্দা তথ্য ছিল।

তিনি আরও বলেন,"উইকএন্ড বা ছুটির দিনগুলোকে কেন্দ্র করে মাদক কারবারিরা বড় ধরনের মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ এবং এপিবিএন সদস্যদের একটি যৌথ দল নিয়ে এই বিশেষ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।"

উপ-পুলিশ কমিশনার জানান, কয়েক ঘণ্টার এই অভিযানে ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি সন্দেহভাজন ট্রাঙ্ক থেকে বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অভিযানে আটক হওয়া ১৩ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা থেকে মাদক নির্মূলে জেনেভা ক্যাম্পসহ অন্যান্য স্পটগুলোতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১৩

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত