বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিল নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল হাসান। কাজ করার এক পর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সাথে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষনিক বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সাকিব ও কামরুল। পরে ঘটনার খবর পেয়ে বান্দরবান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন