সংবাদ

২০২৬-২৭ বাজেট, অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক বার্তা দিল আইবিএফবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

২০২৬-২৭ বাজেট, অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক বার্তা দিল আইবিএফবি
ছবি : সংবাদ

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের জন্য একটি সম্ভাবনাময় ও বাস্তবভিত্তিক পরিকল্পনা হিসেবে অভিহিত করেছে।

বুধবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইবিএফবির প্রেসিডেন্ট লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, প্রস্তাবিত বাজেটে শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির প্রসার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির উদ্যোগ ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করবে।

তবে তিনি রাজস্ব আহরণের উচ্চ লক্ষ্য, চলমান মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। 

সংগঠনটি কর প্রশাসনের আধুনিকায়ন, জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার, ব্যবসা পরিচালনা সহজীকরণ, এসএমই খাতে অর্থায়ন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পুঁজিবাজারকে শক্তিশালী করার সুপারিশ পুনর্ব্যক্ত করে।

সংবাদ সম্মেলনে আইবিএফবির সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস এবং পরিচালক এম. এস. সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আব্দুল মজিদ বলেন, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আইবিএফবি মনে করে, সুশাসন, কার্যকর বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এই বাজেট দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

.

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

২০২৬-২৭ বাজেট, অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক বার্তা দিল আইবিএফবি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত