সংবাদ

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গঙ্গাচড়ায় গণসমাবেশ

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গঙ্গাচড়ায় গণসমাবেশ
বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বলন করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংবাদ

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার তিস্তা সেতুর উত্তর প্রান্তে এই কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’।

সমাবেশকে ঘিরে তিস্তাপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কৃষক, জেলে, শ্রমিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান ও স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নদীভাঙন, বন্যা ও পানিসংকট নিরসনে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আসন্ন বাজেটে এর একটি সুনির্দিষ্ট রূপরেখা বা রোডম্যাপ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় না থেকে দেশের নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

সমাবেশ শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি তিস্তা পাড়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মশালের আলোয় দাবি আদায়ে মুখর হয়ে ওঠে তিস্তাপাড়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গঙ্গাচড়ায় গণসমাবেশ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত