মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার কান্দিপাড়া গ্রাম থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খালের ময়লা-আবর্জনা ও পলি পরিষ্কার করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালটিতে ময়লা ও পলি জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে আশপাশের কৃষিজমিতে সেচ দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল কৃষকদের। এ ছাড়া বদ্ধ পানির কারণে এলাকায় রোগজীবাণু ছড়ানো ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছিল। এসব সমস্যা দূর করতেই গ্রামবাসী মিলে এই উদ্যোগ নেন।
শুক্রবার সকাল ৯ টায় মধ্য কান্দিপাড়া সুইচগেট এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজ শুরু হয়। সমাজসেবক এস আলমের নেতৃত্বে প্রায় ২০০ স্বেচ্ছাসেবী দুপুর ১২টা পর্যন্ত খালের বিভিন্ন অংশ থেকে বর্জ্য অপসারণ করেন।
কর্মসূচির সমন্বয়কারী এস আলম বলেন, খালটি পরিষ্কার হওয়ায় পানির প্রবাহ ফিরবে এবং কৃষিকাজে সুবিধা হবে। তবে এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কেউ যাতে পুনরায় খালে ময়লা না ফেলে, সে জন্য এলাকাবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে খালের বাকি অংশও পরিষ্কার করা হবে।
খাল পরিষ্কারের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুৎফর রহমান পাভেল মোল্লা, মো. সোয়েব, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন