সংবাদ

৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:২২ পিএম

৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নওগাঁয় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি শরিফুল। ছবি : সংবাদ

নওগাঁ সদর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে মামলা হওয়ার মাত্র ৯ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (৩০)। তিনি জেলার মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার (১৮ জুন) নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ জুন রাতে নওগাঁ শহর থেকে ওই নারীকে কৌশলে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়। মামলা হওয়ার পর র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কদমতলী মোড় এলাকা থেকেই শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, মামলা রুজুর ৯ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

নওগাঁ সদর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে মামলা হওয়ার মাত্র ৯ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (৩০)। তিনি জেলার মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার (১৮ জুন) নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ জুন রাতে নওগাঁ শহর থেকে ওই নারীকে কৌশলে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়। মামলা হওয়ার পর র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কদমতলী মোড় এলাকা থেকেই শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, মামলা রুজুর ৯ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত