অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়ন না করে সরকার যদি কেবল সংশোধন প্রক্রিয়ার দিকে হাঁটে, তবে দেশ পুনরায় ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে পড়ে যাবে। এই সংস্কার ইস্যুতেই বিএনপির পতন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সংস্কার বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট সারা দেশে ১০টি বড় কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি বিভাগীয় কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে। গত নির্বাচনেও দেশের ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল।
এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও গুন্ডারা জামিন পেয়ে যাচ্ছে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আমাদের ভাইদের খুন করেছে, তাদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে।’
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অযোগ্য ব্যক্তিদের ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশাসনে এখনো তোষামোদি সংস্কৃতি বিরাজমান এবং ব্যাংকিং খাতে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উন্নয়নের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আগে গোপালগঞ্জকে কেন্দ্র করে উন্নয়নের মডেল ছিল, এখন সেই মডেল বগুড়ার শিবগঞ্জে নেওয়া হচ্ছে। এক দল বিদায় হয়েছে, আরেক দল একই পথে হাঁটছে। এই আঞ্চলিক উন্নয়ন মডেল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পরিপন্থী।’
বিএনপি নেতাদের সমালোচনা করে নাসির উদ্দীন বলেন, আত্মীয়-স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করা হীনম্মন্যতার পরিচয়। যদি নাম পরিবর্তন বা নতুন নামকরণ করতেই হয়, তবে আবু সাঈদ ও মুগ্ধসহ ১৪০০ শহীদের নামে করা উচিত। তিনি আরও বলেন, ‘যাদের সন্তানদের গণ-অভ্যুত্থানে দেখা যায়নি, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাদের এমন নোংরা রাজনীতি জনগণ গ্রহণ করবে না।’
এ সময় এনসিপির বাগেরহাট জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ সোহেল, সদস্য সচিব আল আমিন খান সুমনসহ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নাসির উদ্দীন পাটোয়ারী বাগেরহাটে পৌঁছে হযরত খানজাহান (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদীঘির পাড়ে বৃক্ষরোপণ করেন।
/

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন