সংবাদ

ইরানের কঠোর বার্তা, হরমুজ প্রণালি বন্ধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১১ পিএম

ইরানের কঠোর বার্তা, হরমুজ প্রণালি বন্ধ
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান এই ইসরাইলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী একটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুটগুলোর একটি। সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবহন করা হয় । প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল ও তেলজাত পণ্য এই রুটে প্রবাহিত হয়, যার বার্ষিক মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার।

শুধু তেল-গ্যাস নয়, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার বাণিজ্যও এই প্রণালি নির্ভর । এ ছাড়া মধ্যপ্রাচ্যে খাদ্য, ওষুধ ও প্রযুক্তি সরবরাহের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল।

বিবৃতিতে ইরান আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে যদি এই ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে সামনে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ইরানের কঠোর বার্তা, হরমুজ প্রণালি বন্ধ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত