সংবাদ

ফিফার নতুন নিয়মে বহিস্কার প্যারাগুয়ের অ্যালমিরন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

ফিফার নতুন নিয়মে বহিস্কার প্যারাগুয়ের অ্যালমিরন

ম্যাচ চলাকালীন সতীর্থ বা প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকা খুবই পরিচিত দৃশ্য। এতে তারা কী বলছেন, তা বোঝা যায় না। অভিযোগ, মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলার।

এমন ঘটনা বন্ধ করতে ফুটবল বিশ্বকাপে এসেছে নতুন নিয়ম। এই নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল অ্যালমিরন।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি আগেই জানিয়েছিল, খেলার মাঝে কোনো ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাকে লাল কার্ড দেখাতে পারেন। বিশেষ করে প্রতিপক্ষ দলের কারো সঙ্গে এভাবে কথা বললে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

মুখ ঢেকে তুরস্কের ফুটবলার মেট মুলডারকে কিছু একটা বলেন প্যারাগুয়ের অ্যালমিরন। মুলডার প্রতিবাদ করেন। তা দেখে ‘ভার’-এর সাহায্য নেন রেফারি ইভান বার্টন এবং লাল কার্ড দেখান। প্রথমার্ধের সংয্ক্তু সময় এই ঘটনা ঘটে। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় প্যারাগুয়েকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

ফিফার নতুন নিয়মে বহিস্কার প্যারাগুয়ের অ্যালমিরন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ম্যাচ চলাকালীন সতীর্থ বা প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকা খুবই পরিচিত দৃশ্য। এতে তারা কী বলছেন, তা বোঝা যায় না। অভিযোগ, মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলার।

এমন ঘটনা বন্ধ করতে ফুটবল বিশ্বকাপে এসেছে নতুন নিয়ম। এই নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল অ্যালমিরন।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি আগেই জানিয়েছিল, খেলার মাঝে কোনো ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাকে লাল কার্ড দেখাতে পারেন। বিশেষ করে প্রতিপক্ষ দলের কারো সঙ্গে এভাবে কথা বললে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

মুখ ঢেকে তুরস্কের ফুটবলার মেট মুলডারকে কিছু একটা বলেন প্যারাগুয়ের অ্যালমিরন। মুলডার প্রতিবাদ করেন। তা দেখে ‘ভার’-এর সাহায্য নেন রেফারি ইভান বার্টন এবং লাল কার্ড দেখান। প্রথমার্ধের সংয্ক্তু সময় এই ঘটনা ঘটে। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় প্যারাগুয়েকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত