হাইতি ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাননি নেইমার। তাতে স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। এক মাস আগে শেষ বার ফুটবলমাঠে নেমেছিলেন নেইমার। তারপর থেকেই চোটের কারণে বাইরে রয়েছেন। আনচেলোত্তি বলেন, ‘নেইমার একা একাই অনুশীলন করবে। সোমবার গোটা দলের সঙ্গে অনুশীলন করবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।’
মরক্কোর সঙ্গে সমান হলেও গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রয়েছে ব্রাজিল। সেই স্থানেই যে ব্রাজিল শেষ করতে চায়, তা জানিয়ে দিয়েছেন আনচেলোত্তি। তার কথায়, ‘আমরা স্কটল্যান্ডকে ছিটকে দেয়ার কথা ভাবছি না। আমরা ভালো খেলার কথা ভাবছি। নিজেদের উন্নতি করার কথা ভাবছি। যদি গ্রুপের প্রথম স্থানে পৌঁছতে পারি, তা হলে ভবিষ্যতে আমাদেরই ভালো হবে। তাই স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে।’
এ দিকে, হাইতি ম্যাচের প্রথমার্ধেই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান রাফিনহা। তার আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ব্রাজিল প্রথমার্ধেই তিন গোল দিয়ে ফেলায় সাবধানতার জন্যই রাফিনহাকে তুলে নেয়া হলো কিনা, তা বোঝা যায়নি।
ম্যাচের পর আনচেলোত্তি বলেন, ‘শনিবার (আগামী) রাফিনহার পরীক্ষা করা হবে। এই মুহূর্তে আমার কিছু জানা নেই। রায়ানকে নামিয়েছিলাম কারণ, অনুশীলনে ও নজর কেড়েছে। রাফিনহার থেকে পুরোপুরি আলাদা ঘরানার ফুটবলার।’ রাফিনহার সতীর্থ লুকাস পাকুয়েতা বলেছেন, ‘আমরা সবাই চিন্তিত। আশা করি গুরুতর চোট লাগেনি। এখনও আমরা কিছু জানি না।’

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন