সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,"আপনারা জানেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।"

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরাও ঢাকা এবং এর আশপাশের কয়েকটি জেলায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করে বলেন: "আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বাহিনী সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,"আপনারা জানেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।"

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরাও ঢাকা এবং এর আশপাশের কয়েকটি জেলায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করে বলেন: "আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বাহিনী সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত