তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতির কারণে সোমবার (২২ জুন) রাত থেকে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত গ্যাসের 'স্বল্পচাপ' বিরাজ করবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানিনির্ভর এলএনজি সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আবাসিক থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যিক সব শ্রেণীর গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন।
তিতাস গ্যাসের বিতরণ নেটওয়ার্ক ঢাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত, যেখানে কয়েক লাখ আবাসিক ও শিল্প গ্রাহক রয়েছেন। এই সংকটে রান্নাঘর থেকে শুরু করে কারখানা পর্যন্ত সব জায়গায় গ্যাসের চাপ কম থাকবে।
বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের 'সাময়িক অসুবিধার' জন্য দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন