সংবাদ

ধানমন্ডিতে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২১ এএম

ধানমন্ডিতে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

বক্তব্য চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ বলে আখ্যা দেওয়া হলে সেখানে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী এর তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।

হামলায় যমুনা টিভির রাব্বী সিদ্দিকী ও দৈনিক সকালের মাহফুজুর রহমান শিশির মারাত্মকভাবে জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার এক সাংবাদিকের মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এই ন্যাক্কারজনক হামলার বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন: "আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে বহিরাগতরা অনুপ্রবেশ করে এই বিশৃঙ্খলা ও হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধানমন্ডিতে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

বক্তব্য চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ বলে আখ্যা দেওয়া হলে সেখানে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী এর তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।

হামলায় যমুনা টিভির রাব্বী সিদ্দিকী ও দৈনিক সকালের মাহফুজুর রহমান শিশির মারাত্মকভাবে জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার এক সাংবাদিকের মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এই ন্যাক্কারজনক হামলার বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন: "আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে বহিরাগতরা অনুপ্রবেশ করে এই বিশৃঙ্খলা ও হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত