সংবাদ

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:০২ পিএম

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

পবিত্র আশুরা উদযাপন, তাজিয়া মিছিল এবং রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে এই উৎসব ও দিবসগুলোকে ঘিরে কোনো ধরনের হামলার বা অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবারা এবং ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শন শেষে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার এই চিত্র তুলে ধরেন।

আজ সকালে হোসাইনী দালানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "পবিত্র আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আশুরা উপলক্ষে রাজধানীর সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে।"

নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত দলের প্রস্তুতির কথা জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, "ইতোমধ্যেই বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড (কেনাইন) ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থলগুলোতে সুইপিং সম্পন্ন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট (SWAT), বোম্ব ডিসপোজাল ও কেনাইনসহ পুলিশের সকল বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই বা প্রস্তুত থাকবে।"

এদিকে আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"

ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর সমস্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত