সংবাদ

শিল্পকলার মঞ্চে পর্তুগিজ গানে মুগ্ধতা ছড়ালেন রমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫৮ এএম

শিল্পকলার মঞ্চে পর্তুগিজ গানে মুগ্ধতা ছড়ালেন রমা

শারমিন রমা এবার বিশ্ব সংগীত দিবসের মঞ্চে দর্শকদের মুগ্ধ করলেন জনপ্রিয় পর্তুগিজ গান ‘লামবাডা’ পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংগীত উৎসবে তার পরিবেশনা দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। গত ২১ জুন বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ সংগীত উৎসব। অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী গান ‘ধন্য ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করেন শারমিন রমা। এ আয়োজনে তার সঙ্গে ছিলেন ফাহমিদা নবী, আগুন, আলিফ, সাব্বির, অণিমা রায়সহ আরও অনেক শিল্পী।

দলীয় পরিবেশনার পর একক শিল্পী হিসেবে মঞ্চে উঠে পর্তুগিজ ভাষার জনপ্রিয় গান ‘লামবাডা’ পরিবেশন করেন রমা। তার প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ উপস্থিত অতিথি ও সংগীতপ্রেমী দর্শকরা।

অনুভূতি প্রকাশ করে শারমিন রমা বলেন, বিশ্ব সংগীত দিবস সারা বিশ্বের সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন। বিশ্বের ১২০টিরও বেশি দেশে দিনটি উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে এবং বিশেষ করে ‘লামবাডা’ পরিবেশনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

তিনি আরও বলেন, তার গান দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পেশাগত জীবনেও সফল শারমিন রমা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে কর্মরত। এক যুগেরও বেশি সময় ধরে সেখানে কাজ করার পাশাপাশি ২০১৬ সাল থেকে তিনি ‘বিবিসি টিভি অপারেশন’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রযোজনায় নিয়মিত প্রচারিত হচ্ছে ‘বিবিসি প্রবাহ’ এবং ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ অনুষ্ঠান। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশে একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৪ সালে ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা লাভ করেন। একই বছর ‘উড়ু উড়ু মন’ গানের জন্য অর্জন করেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

শিল্পকলার মঞ্চে পর্তুগিজ গানে মুগ্ধতা ছড়ালেন রমা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত