সংবাদ

ইরানকে ট্রাম্পের নতুন আলটিমেটাম: হরমুজ প্রণালি খুলতে সময় বাড়ল ৬ এপ্রিল পর্যন্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

ইরানকে ট্রাম্পের নতুন আলটিমেটাম: হরমুজ প্রণালি খুলতে সময় বাড়ল ৬ এপ্রিল পর্যন্ত

ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আলোচনা ‘বেশ ভালোভাবে’ এগোচ্ছে দাবি করে গতকাল বৃহস্পতিবার এই নতুন ঘোষণা দেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে তিনি তাদের জ্বালানি স্থাপনা ধ্বংসের আলটিমেটাম স্থগিত করেছেন। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ৬ এপ্রিল ২০২৬, সোমবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় পাবে ইরান।

ট্রাম্প পোস্টে লিখেছেন, "ফেক নিউজ মিডিয়া ও অন্যদের ভ্রান্ত দাবি সত্ত্বেও আলোচনা চলছে এবং তা খুব ইতিবাচকভাবে এগোচ্ছে।" পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যোগ করেন, "আমি তাদের ১০ দিন সময় দিয়েছি, যদিও তারা চেয়েছিল ৭ দিন।"

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একপ্রকার জয়ী হয়ে গেছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, "এক অর্থে আমরা ইতিমধ্যে জিতে গেছি।" এর আগে তিনি ইরানি নেতাদের প্রায় এক মাসের যুদ্ধ অবসানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, আলোচনায় না এলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের হামলা চালিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করবে।

এদিকে সংঘাতের ময়দানে উত্তেজনা কমছে না। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে সফল হামলা চালিয়েছে। এই হামলায় ইরানি বিপ্লবী গার্ডসের নৌবাহিনী কমান্ডার আলীরেজা তাংসিরিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া ইরানের ইস্পাহানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ইস্পাহানে ইরানের বড় বিমানঘাঁটি ও সামরিক স্থাপনার পাশাপাশি একটি পারমাণবিক কেন্দ্র রয়েছে, যা গত জুনের সংঘাতের সময়ও মার্কিন হামলার শিকার হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

ইরানকে ট্রাম্পের নতুন আলটিমেটাম: হরমুজ প্রণালি খুলতে সময় বাড়ল ৬ এপ্রিল পর্যন্ত

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত