ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাকালে তিনি এই নির্দেশনার কথা জানান।
আজ সচিবালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে
তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে
প্রধানমন্ত্রী বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্ম না নিলেও তাঁর
হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। এ দেশের মানুষও তাঁকে গভীর ভালোবাসায় হৃদয়ে ধারণ করেছে।"
তিনি আরও উল্লেখ করেন, মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে কবি নজরুল আমাদের প্রধান দিশারি।
দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টি ও চেতনা ছিল মূল প্রতিপাদ্য। ভবিষ্যৎ প্রজন্মের
জন্য নজরুল সবসময়ই প্রাসঙ্গিক।
তারেক রহমান
বলেন, নানা আয়োজনের মধ্য দিয়ে বছরজুড়ে সারা দেশের জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ‘নজরুল বর্ষ’ সফলভাবে পালন করা জরুরি। এর মাধ্যমে
নতুন প্রজন্ম কবির আদর্শে উজ্জীবিত হতে পারবে।
দেশে বিভেদ
সৃষ্টিকারী অপশক্তির বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, "নানা সময়ে অপশক্তি
বিভেদ সৃষ্টির চেষ্টা চালালেও সব সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ থাকাই চিরায়ত বাঙালির মূল চরিত্র।"
তিনি আরও যোগ করেন, সরকার শুধু মানুষের নিরাপত্তাই নয়, বরং কোনো প্রাণীও যেন হিংস্রতার
শিকার না হয়—তা নিশ্চিত করতে চায়। আর এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশের সর্বস্তরের জনগণের
সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন