সংবাদ

অবসরের গুঞ্জন উড়িয়ে স্পেনের মুখোমুখি হতে প্রস্তুত রোনালদো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০১:৫৪ এএম

অবসরের গুঞ্জন উড়িয়ে স্পেনের মুখোমুখি হতে প্রস্তুত রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ফুটবল বিশ্বে। বিশ্বকাপের শেষেই তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন; এমন মন্তব্য করেছিলেন খোদ তার বোন কাটিয়া আভেইরো।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে তিনি বলেছিলেন, "এটাই পর্তুগাল জার্সিতে ক্রিশ্চিয়ানোর শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষ হলেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে।"
তবে বোন কাটিয়ার এই মন্তব্যে তৈরি হওয়া জল্পনায় নিজেই ইতি টেনেছেন ৪১ বছর বয়সী রোনালদো। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "টুর্নামেন্ট চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে। আমি এখন শুধু পর্তুগালের বিশ্বকাপ অভিযান নিয়েই ভাবছি। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।"
​ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের এই নাটকীয় জয়ে বিশ্বকাপে নিজের যাত্রাকে আরও দীর্ঘায়িত করেছেন পর্তুগিজ অধিনায়ক। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বয়স্ক ফুটবলার হওয়ার নতুন ইতিহাসও গড়েছেন তিনি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের নকআউটে তার ক্যারিয়ারের প্রথম গোল।
নিজের পেনাল্টি শট নিয়ে ম্যাচ শেষে রোনালদো বলেন, "আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা। আমরা এক সময়ে একটি ম্যাচ নিয়েই ভাবছি। পেনাল্টির মুহূর্তে আমি কখনও ভয় পাই না। স্বাভাবিকভাবেই কিছুটা স্নায়ুচাপ থাকে, কিন্তু আমি সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখি এবং বিশ্বাস করি, সবকিছু ঠিকঠাকই হবে।"
পরে ম্যাচের ৮১তম মিনিটে রোনালদোর পরিবর্তে রুবেন নেভেস মাঠে নামলে অতিরিক্ত সময়ে গনসালো রামোস দলের জয়সূচক গোলটি করেন।
​শিরোপার পথে এবার শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের সামনে বড় বাধা স্পেন। আগামী সোমবারের এই হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে রোনালদো বার্তা দিয়েছেন, "ওদের আমরা খুব ভালো করেই চিনি।"
ম্যাচটি নিয়ে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, "আমরা জানি, স্পেন বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট। সামনে খুব কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে, যেমন এখন থেকে প্রতিটি ম্যাচই কঠিন হবে। তবে আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত থাকব। ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এরপর কী হয় দেখা যাবে। আমি ভালো অনুভব করছি, শারীরিকভাবেও পুরোপুরি ফিট আছি। বিশ্বকাপ কঠিন একটি টুর্নামেন্ট, কারণ এখানে অসংখ্য তারকা খেলোয়াড় অংশ নিচ্ছে।"
​দুই দেশের ফুটবল ইতিহাসের পরিসংখ্যানে দেখা যায়, বড় মঞ্চে স্পেন একাধিকবার রোনালদোর শিরোপার স্বপ্ন ভেঙেছে। ২০১০ বিশ্বকাপের শেষ ষোলো এবং ইউরো ২০১২-এর সেমিফাইনালে পর্তুগালকে বিদায় করেছিল স্পেন। তবে দুই দলের সর্বশেষ বড় টুর্নামেন্টের লড়াই ছিল ২০১৮ বিশ্বকাপে, যা ৩-৩ গোলে ড্র হয়েছিল এবং রোনালদো দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন।
এছাড়া গত জুনে উয়েফা নেশনস লিগের ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে স্পেনকে হারিয়েই শিরোপা জিতেছিল রবার্তো মার্তিনেজের পর্তুগাল। এবার আগামী সোমবারের নকআউট ম্যাচে সেই স্পেনের মুখোমুখি হয়ে পুরোনো ইতিহাস বদলাতে মাঠ কাঁপাতে প্রস্তুত সিআরসেভেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

অবসরের গুঞ্জন উড়িয়ে স্পেনের মুখোমুখি হতে প্রস্তুত রোনালদো

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত