সংবাদ

সড়ক বিভাগের আছে শুধু সতর্কবাণী; নেই কার্যকর ভূমিকা

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

সড়ক বিভাগের আছে শুধু সতর্কবাণী; নেই কার্যকর ভূমিকা

মহাসড়ক আইনের বিধিনিষেধ উল্লেখ করে সড়কের পাশে সতর্কতামূলক বিলবোর্ড টাঙিয়েছে সড়ক বিভাগ। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না। উল্টো সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, হাট-বাজার বসানো ও নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড বেড়েই চলেছে।

সড়ক বিভাগের বিলবোর্ডে উল্লেখ রয়েছে, সরকারের পূর্বানুমোদন ছাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ, হাট-বাজার বসানো বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না। একই সঙ্গে সওজ অধিগ্রহণকৃত ভূমির প্রান্তসীমা থেকে ৩৩ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।

তবে সরেজমিনে দেখা গেছে, এসব নির্দেশনা উপেক্ষা করে রাণীনগর উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে যত্রতত্র বালু, খোয়া, খড় রাখা হচ্ছে। কোথাও সড়কের ওপরই বসছে হাট-বাজার, আবার কোথাও গড়ে উঠেছে স্থায়ী স্থাপনা ও দোকানপাট। এতে সড়কে চলাচলে বাড়ছে ঝুঁকি ও জনদুর্ভোগ।

স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের দখল ও অনিয়ম দিন দিন বাড়ছে। একজনের দেখাদেখি অন্যরাও একইভাবে সড়কের জায়গা ব্যবহার করছেন।

মোটরসাইকেলচালক সামিউল আলম ও নয়ন শেখ বলেন, সড়কের ওপর খড়, ইট বা বালু রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনেক সময় এগুলো চোখে পড়ে না, ফলে দুর্ঘটনা ঘটে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিরাপদ সড়ক চাই (নিসচা) রাণীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি সাইদুজ্জামান সাগর বলেন, শুধু সতর্কতামূলক বিলবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এ বিষয়ে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, জনগণকে সচেতন করতে বিলবোর্ড টাঙানো হয়েছে। তবে অনেকেই তা মানছেন না। সড়কের অধিগ্রহণকৃত জমি অনেকেই নিজেদের মনে করে ব্যবহার করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

সড়ক বিভাগের আছে শুধু সতর্কবাণী; নেই কার্যকর ভূমিকা

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত