সংবাদ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই দিন পার হলেও ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে একই এলাকার বখাটে ও মাদকাসক্ত যুবক জীবন (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্ত জীবন তার আচরণ থেকে বিরত না হয়ে বরং বিভিন্ন সময়ে হুমকি দেয় যে, প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে অপহরণ করা হবে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় ওই স্কুল ছাত্রী বাড়ির আঙিনায় অবস্থান করছিল। এ সময় জীবন অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সহযোগীকে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে স্থানীয় সূত্রে জানতে পারে, জীবন ও তার সহযোগীরাই তাকে অপহরণ করেছে।

একই দিন রাত সাড়ে আটটার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়েটির খোঁজ চাইলে তারা বিষয়টি অস্বীকার করে। এ সময় ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে উদ্ধারে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত