সংবাদ

ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা লোপাট, ফরিদপুরে মানববন্ধন

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম

ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা লোপাট, ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে ভুক্তভোগীদের বিক্ষোভ। ছবি : সংবাদ

ইতালিতে পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে এলাকার কয়েক শ পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা দেওয়ার দীর্ঘ সময় পার হলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকাও ফেরত দিচ্ছেন না তিনি। শুক্রবার বিক্ষোভের সময় ভুক্তভোগীদের অনেককে মহাসড়কে গড়াগড়ি খেয়ে আহাজারি করতে দেখা যায়।

খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত মুরাদ বেপারী বর্তমানে পলাতক রয়েছেন। এই বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা লোপাট, ফরিদপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ইতালিতে পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে এলাকার কয়েক শ পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা দেওয়ার দীর্ঘ সময় পার হলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকাও ফেরত দিচ্ছেন না তিনি। শুক্রবার বিক্ষোভের সময় ভুক্তভোগীদের অনেককে মহাসড়কে গড়াগড়ি খেয়ে আহাজারি করতে দেখা যায়।

খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত মুরাদ বেপারী বর্তমানে পলাতক রয়েছেন। এই বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত