চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙা সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই প্রচেষ্টা প্রতিহত করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন থেকে শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে চাড়ালডাঙা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর কাছ দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে চাড়ালডাঙা বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেয়।
বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে শনাক্ত করেন। বর্তমানে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও ওই সীমান্ত দিয়ে ২ দফায় পুশ-ইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ।
\'

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন