গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন