সংবাদ

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার ‘২০ মিনিটের আলাপ’, ‘সৌজন্য সাক্ষাৎ’ বললো বিএনপি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার ‘২০ মিনিটের আলাপ’, ‘সৌজন্য সাক্ষাৎ’ বললো বিএনপি
প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার ‘২০ মিনিটের আলাপ’

হঠাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা জামায়াতের শফিকুর রহমান। আর ‘তখনই’ প্রধানমন্ত্রী তাকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান বলে বলছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপি জানিয়েছে, প্রায় ‘২০ মিনিট ধরে’ চলা এই বৈঠকে দুই নেতা ‘কুশল বিনিময়’ এবং ‘সমসাময়িক বিভিন্ন বিষয়ে’ আলোচনা করেন। বিষয়টিকে ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলে তার এই রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা উপস্থিত সবার ‘প্রশংসা কুড়ায়’ বলে বালছে বিএনপি মিডিয়া সেল।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। গত শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানাজার নামাজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে একসঙ্গে হেঁটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তখন প্রধানমন্ত্রী তাকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

পরে বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এই সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়। ওই ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা নিজ কার্যালয়ে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সচিবালয় কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।’ 

তিনি আরও জানান, “জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার ‘২০ মিনিটের আলাপ’, ‘সৌজন্য সাক্ষাৎ’ বললো বিএনপি

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত