ট্রেডিং
কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)
সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে এসে
লাশে পরিণত হলেন দু’জন। রাজধানীর
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা দেয়াল ধসে পড়ে এ
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়
আরও অন্তত সাতজন গুরুতর আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার
দুপুর আনুমানিক ১টা ২৭ মিনিটে
টিসিবির পণ্য পাওয়ার আশায়
যখন শতাধিক মানুষের দীর্ঘ লাইন, ঠিক তখনই হঠাৎ
হুড়মুড় করে ধসে পড়ে
কলেজের প্রাচীন দেয়ালটি। মুহূর্তের মধ্যেই দেয়ালের নিচে চাপা পড়ে
আর্তনাদ শুরু করেন সারিতে
দাঁড়িয়ে থাকা ক্রেতারা। খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস
সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনার
বিস্তারিত জানিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান
বলেন, "দুপুর ১টা ২৭ মিনিটের
দিকে হঠাৎ দেওয়ালটি ধসে
পড়ে। তখন সেখানে টিসিবির
পণ্য নিতে লাইনে দাঁড়ানো
কয়েকজন দেওয়ালের নিচে চাপা পড়ে
আহত হন। পরে হাসপাতালে
নেওয়া হলে এক নারীর
মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ
ঘটনায় আহত হয়েছেন।"
নিহত
ওই নারীর নাম নাছিমা বেগম
(৪৫), তিনি মিরপুর-২
এর জনতা হাউজিং এলাকার
বাসিন্দা ছিলেন।
অন্যদিকে,
আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে
পাঠানো হয়। এর মধ্যে
দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়।
ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ
ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার
খবর নিশ্চিত করে বলেন, "ঢাকা
মেডিকেলে নিয়ে আসা দুজনের
মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন
চিকিৎসক। তার মরদেহ ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।"

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন