টানা পাঁচ দিন বিরতির পর ইরানে ফের বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী বুধবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর ৬টা) এই হামলা শুরু হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে ইরানের সাম্প্রতিক হামলার ‘উপযুক্ত জবাব’ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার ভোরে মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানে ইরানি ড্রোন। এতে বন্দরে ভয়াবহ আগুন ধরে যায়। মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে আগুনের খবর নিশ্চিত করলেও ড্রোনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলার সময় মার্কিন ও সৌদি বাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থি গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছিল।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন