সংবাদ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, ডিএসপিসহ নিহত ৯

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, ডিএসপিসহ নিহত ৯
ছবি : সংগৃহীত

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে বড় ধরনের সন্ত্রাসী হামলায় এক ডিএসপিসহ অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। গতকাল বুধবার রাতে প্রদেশের হাঙ্গু জেলায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানান, সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল খারিজি’র সদস্যরা হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায়। পুলিশও তাৎক্ষণিক পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র গোলাগুলি চলে।

আইজিপি দাবি করেন, পুলিশের পাল্টা অভিযানে ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে ডিএসপি দিয়ার খানসহ ৯ জন পুলিশ সদস্য প্রাণ হারান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হাঙ্গুর ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পেশোয়ারের মাত্তানি থানার আদেজাই এলাকার একটি পুলিশ চেকপোস্টেও হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তবে সেখানে পুলিশের কড়া প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হাঙ্গুর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ।

গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আফগান সীমান্তসংলগ্ন এই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, ডিএসপিসহ নিহত ৯

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত