সংবাদ

নিউ ইয়র্কে গানের মঞ্চে উঠছেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

নিউ ইয়র্কে গানের মঞ্চে উঠছেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার হাজির হচ্ছেন ভিন্ন এক পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি গানের প্রতি দীর্ঘদিনের ভালোবাসাকে এবার মঞ্চে তুলে ধরতে যাচ্ছেন তিনি। আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে তার প্রথম একক কনসার্ট ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’।

যদিও পরিবার ও বন্ধুদের আড্ডায় গিটার বাজিয়ে গান গাওয়ার অভ্যাস বহুদিনের, তবু কনসার্টের মঞ্চে অপূর্বকে খুব কমই দেখা গেছে। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রায় দুই ঘণ্টার একক পরিবেশনায় দর্শকদের গান শোনাবেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন অপূর্ব। তবে আয়োজকরা এখনো অনুষ্ঠানস্থল ও টিকিটের মূল্য প্রকাশ করেননি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ে করার পর থেকে বছরের অধিকাংশ সময় সেখানেই কাটান তিনি। বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। তবে অভিনয়ের কাজের প্রয়োজনে নিয়মিতই দেশে আসেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিনসহ আরও অনেকে।

জানা গেছে, শিগগিরই দেশে ফিরবেন অপূর্ব। দেশে ফিরে পরিচালক তানিম রহমান অংশু নির্মিত বহুল আলোচিত সিরিজ ‘গোলাম মামুন ২’-এর শুটিংয়ে অংশ নেবেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কে গানের মঞ্চে উঠছেন অপূর্ব

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত