সংবাদ

লিসবনে প্রবাসীদের জন্য এক মঞ্চে জেমস-জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

লিসবনে প্রবাসীদের জন্য এক মঞ্চে জেমস-জায়েদ খান

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলা লাইভ’ কনসার্টে গান শোনাবেন নগর বাউলখ্যাত রক তারকা মাহফুজ আনাম জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান।

ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে বাংলা সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাব। সঙ্গে জেমস ভাইও থাকছেন। সব মিলিয়ে দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে।”

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উও ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। অনুষ্ঠানের আয়োজন করেছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা।

আয়োজকদের দাবি, কনসার্টটি ঘিরে ইতোমধ্যে লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এটি হবে পর্তুগালে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

লিসবনে প্রবাসীদের জন্য এক মঞ্চে জেমস-জায়েদ খান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলা লাইভ’ কনসার্টে গান শোনাবেন নগর বাউলখ্যাত রক তারকা মাহফুজ আনাম জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান।

ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে বাংলা সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাব। সঙ্গে জেমস ভাইও থাকছেন। সব মিলিয়ে দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে।”

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উও ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। অনুষ্ঠানের আয়োজন করেছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা।

আয়োজকদের দাবি, কনসার্টটি ঘিরে ইতোমধ্যে লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এটি হবে পর্তুগালে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত