সংবাদ

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, মন্ত্রীর দুঃখ প্রকাশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, মন্ত্রীর দুঃখ প্রকাশ
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় জুলাই আন্দোলনের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি শেষ হওয়ার পরপরই দর্শক সারিতে থাকা জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, তথ্যচিত্রে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বাদ পড়েছে এবং অসংগতি রয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ সেখানে অনুপস্থিত ছিল।

পরিস্থিতি সামলাতে মঞ্চ থেকে বারবার আহ্বান জানানো হয়। একপর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইকে উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে নিজেকে জাহির করতে আসছেন।’ তার এই মন্তব্যের পর হট্টগোল আরও বেড়ে যায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

আখতার হোসেন বলেন, “তথ্যচিত্রে অনেক অসংগতি রয়েছে। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এসব অসংগতির জবাবদিহি চাইব। শহীদ পরিবারের সম্মানে আপনারা শান্ত হয়ে বসুন।”

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “ভিডিও তথ্যচিত্রের অসংগতিগুলো আমরা খতিয়ে দেখব এবং তা সংশোধন করা হবে। আপনারা মনে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

মন্ত্রীর আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হলে পুনরায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, মন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত