সংবাদ

৪০০ পর্বের মাইলফলক ছুঁলো ‘হাবুর স্কলারশিপ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

৪০০ পর্বের মাইলফলক ছুঁলো ‘হাবুর স্কলারশিপ’

দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ সফলভাবে ৪০০ পর্বের মাইলফলক অতিক্রম করেছে। বৈশাখী টেলিভিশনে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত নাটকটির ৪০০তম পর্ব সম্প্রচারিত হওয়ার পর দর্শক-সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত অভিনীত প্রথম দীর্ঘ ধারাবাহিক নাটক এটি। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

নাটকটিতে রাশেদ সীমান্তের পাশাপাশি অভিনয় করেছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম. আ. সালামসহ আরও অনেকে।

বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘হাবুর স্কলারশিপ’-এর শুটিং শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ জানিয়েছে, নাটকটির ভবিষ্যৎ পর্বের চিত্রায়ণ ইউরোপের আরও কয়েকটি দেশেও করার পরিকল্পনা রয়েছে।নাটকের গল্পে গ্রামের সহজ-সরল মেধাবী যুবক হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের আগের সব রেকর্ড ভেঙে প্রথম স্থান অর্জন করে সে। পড়াশোনার পুরো সময় তার পাশে থাকে বাংলাদেশি সহপাঠী মারজান। উচ্চশিক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও হাবু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয়ে বাংলাদেশে ফিরে আসে।

বর্তমান গল্পে হাবু একজন প্রতিবাদী চরিত্র হিসেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। চেয়ারম্যান দোলন চাপার নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে চলা হাবুর সংগ্রাম দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।প্রযোজনা সংশ্লিষ্টদের দাবি, প্রচারের পাশাপাশি ইউটিউবেও নাটকটির বিভিন্ন পর্ব মিলিয়ে কোটি ভিউ হয়েছে। ধারাবাহিকটির জনপ্রিয়তা এবং ৪০০ পর্ব সফলভাবে অতিক্রম করা দেশের টেলিভিশন নাটকের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

৪০০ পর্বের মাইলফলক ছুঁলো ‘হাবুর স্কলারশিপ’

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত