সংবাদ

এবার আইস্ক্রিনে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

এবার আইস্ক্রিনে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসা কুড়ানোর পর এবার দেশীয় দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। গুণী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এবং জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত এই সিরিজটি শিগগিরই দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে।

জার্মানির মর্যাদাপূর্ণ সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ও প্রদর্শিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয় ‘অ্যানি’। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিরিজটির দেশীয় মুক্তি নিশ্চিত করতে সম্প্রতি আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী ও তানভীর হোসেনসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা।

দেশীয় দর্শকদের সামনে সিরিজটি নিয়ে আসার অনুভূতি জানিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।”

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ‘অ্যানি’-তে অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহসহ একঝাঁক তারকাকে।

উল্লেখ্য, গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ওয়েব সিরিজের জন্য নিবেদিত এই আন্তর্জাতিক উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’।

আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার দেশীয় ওটিটি দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘অ্যানি’। নির্মাণশৈলী, গল্প এবং অভিনয়ের সমন্বয়ে সিরিজটি দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এবার আইস্ক্রিনে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত