রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে গত ২১ জুলাই ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ওবায়দুর রহমান সম্পর্কে সংসদ সদস্যের কথিত দ্বিতীয় স্ত্রীর মামা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের সঙ্গে তার এক আত্মীয়ের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ফাঁসের সন্দেহে ওবায়দুর রহমানকে শারীরিক নির্যাতন করা হয়। গত ১৪ জুলাই রাজধানীর পল্লবীর কালশী এলাকায় একটি বাসায় তাকে লাঠি দিয়ে পেটানো এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।
গাজী নজরুল ইসলাম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন–আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। এই মামলায় আমিনুর রহমান নামে এক আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আগামী ২৮ আগস্টের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
/

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন