সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু
মানিকগঞ্জে মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। ছবি : সংবাদ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের (এন-৫) ৫৭তম কিলোমিটারে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। কর্মসূচির আওতায় মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের (এন-৫) ৫৭তম কিলোমিটারে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। কর্মসূচির আওতায় মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত