সংবাদ

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির গরুবোঝাই একটি ভটভটি উল্টে শফিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মন্নেবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শফিকুল ইসলাম চর বাহাদুরাবাদ এলাকা থেকে একটি ভটভটিতে কোরবানির গরু নিয়ে দেওয়ানগঞ্জ পৌর হাটে যাচ্ছিলেন। পথে মন্নেবাজার এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালকের পাশে বসে থাকা শফিকুল গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির গরুবোঝাই একটি ভটভটি উল্টে শফিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মন্নেবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শফিকুল ইসলাম চর বাহাদুরাবাদ এলাকা থেকে একটি ভটভটিতে কোরবানির গরু নিয়ে দেওয়ানগঞ্জ পৌর হাটে যাচ্ছিলেন। পথে মন্নেবাজার এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালকের পাশে বসে থাকা শফিকুল গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত