সংবাদ

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

১২ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি সিলেটের রেল যোগাযোগ, উদ্ধারকাজে সেনাবাহিনী

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

১২ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি সিলেটের রেল যোগাযোগ, উদ্ধারকাজে সেনাবাহিনী
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে বগি, উদ্ধারকাজ চলছে। ছবি : সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পার হলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে সিলেটগামী ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বগি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মনির আহমেদ জানান, রেল যোগাযোগ বন্ধ থাকায় এখন পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

ট্রেনগুলো হলো- ঢাকা অভিমুখী উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস এবং সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস। সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

স্টেশনমাস্টার আরও বলেন, রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধারকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

১২ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি সিলেটের রেল যোগাযোগ, উদ্ধারকাজে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পার হলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে সিলেটগামী ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বগি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মনির আহমেদ জানান, রেল যোগাযোগ বন্ধ থাকায় এখন পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

ট্রেনগুলো হলো- ঢাকা অভিমুখী উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস এবং সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস। সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

স্টেশনমাস্টার আরও বলেন, রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধারকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত