সংবাদ

অফিস ফাঁকি ও দুর্নীতির অভিযোগ

চুনারুঘাটে টিইওকে আবারও বদলি

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

চুনারুঘাটে টিইওকে আবারও বদলি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। (ফাইল ছবি)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) নাজনীন সুলতানাকে আবারও বদলি করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক আদেশে তাকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. মুজিব আলম স্বাক্ষরিত ওই পত্রে নাজনীন সুলতানাকে আগামী ৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও গত বছরের ১১ নভেম্বর নাজনীন সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে কুলাউড়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ (তৎক্ষণাৎ অবমুক্তি) করা হয়েছিল। তবে সে সময় তিনি বিধি অনুযায়ী অবমুক্ত না হয়ে ‘চিকিৎসা ছুটি’ নেন এবং তদবিরের মাধ্যমে ২৩ নভেম্বর বদলির আদেশ স্থগিত করান। বর্তমানে তার বিরুদ্ধে পুনরায় অভিযোগ ওঠায় অধিদপ্তর ফের এই বদলির আদেশ জারি করল।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, নাজনীন সুলতানা নিয়মিত অফিস করেন না। মাসে অন্তত সাত-আট দিন তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে অধিদপ্তরকে অবহিত করেছিলেন।

অভিযোগ আছে, অনিয়মের বিষয়ে কেউ কথা বললে তিনি শিক্ষকদের স্কুল পরিদর্শনের নামে শাস্তিমূলক ব্যবস্থা ও ভয়ভীতি দেখাতেন। তার এসব কর্মকাণ্ডে উপজেলার প্রাথমিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে, দ্বিতীয়বার বদলির আদেশ আসার পর আবারও অসুস্থতার অজুহাত দেখিয়ে এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) নাজনিন সুলতানা বলেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোগদান না করায় আমি নতুন কর্মস্থলে যেতে বিলম্ব হচ্ছে। শিগগিরই কর্মস্থল ত্যাগ করবো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চুনারুঘাটে টিইওকে আবারও বদলি

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত