সংবাদ

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

স্থানীয় সময় গতকাল বুধবার (০১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানান, গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আহতদের মধ্যে তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান। আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের ফলে গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে, কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর সকালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথোলিক প্যারিসে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

স্থানীয় সময় গতকাল বুধবার (০১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানান, গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আহতদের মধ্যে তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান। আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের ফলে গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে, কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর সকালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথোলিক প্যারিসে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত