সংবাদ

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ: সি পি আই এম-এর কড়া হুঁশিয়ারি

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:৪৮ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ: সি পি আই এম-এর কড়া হুঁশিয়ারি

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল বিজেপি ও এডিএমকে জোটকে ঘিরে। বিজেপি যদি এআইএডিএমকে -র সমর্থনে সরকার পরিচালনা করে, তাহলে সেই সরকারকে আর কোনওভাবেই সমর্থন করবে না সিপিআইএম। এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে বাম শিবির।

সিপিএম নেতৃত্বের বক্তব্য, আদর্শগত দিক থেকে বিজেপি এবং এডিএমকে-র নীতির সঙ্গে তাদের মৌলিক বিরোধ রয়েছে। ফলে এই দুই দলের যৌথ সমীকরণে গঠিত কোনও সরকারকে সমর্থন করা সম্ভব নয়। বরং এমন পরিস্থিতি তৈরি হলে, তারা সরাসরি সমর্থন প্রত্যাহারের পথে হাঁটবে বলেই জানিয়ে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে বিজেপির সংগঠনগত শক্তি তুলনামূলকভাবে কম হলেও, এডিএমকের সঙ্গে জোটই তাদের বড় ভরসা। আর সেই জায়গাতেই চাপ বাড়াতে চাইছে সিপিএম। এই হুঁশিয়ারি আসলে আগাম নির্বাচনী কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি ও এডিএমকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, এই ইস্যু যে আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করবে, তা বলাই যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ: সি পি আই এম-এর কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল বিজেপি ও এডিএমকে জোটকে ঘিরে। বিজেপি যদি এআইএডিএমকে -র সমর্থনে সরকার পরিচালনা করে, তাহলে সেই সরকারকে আর কোনওভাবেই সমর্থন করবে না সিপিআইএম। এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে বাম শিবির।

সিপিএম নেতৃত্বের বক্তব্য, আদর্শগত দিক থেকে বিজেপি এবং এডিএমকে-র নীতির সঙ্গে তাদের মৌলিক বিরোধ রয়েছে। ফলে এই দুই দলের যৌথ সমীকরণে গঠিত কোনও সরকারকে সমর্থন করা সম্ভব নয়। বরং এমন পরিস্থিতি তৈরি হলে, তারা সরাসরি সমর্থন প্রত্যাহারের পথে হাঁটবে বলেই জানিয়ে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে বিজেপির সংগঠনগত শক্তি তুলনামূলকভাবে কম হলেও, এডিএমকের সঙ্গে জোটই তাদের বড় ভরসা। আর সেই জায়গাতেই চাপ বাড়াতে চাইছে সিপিএম। এই হুঁশিয়ারি আসলে আগাম নির্বাচনী কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি ও এডিএমকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, এই ইস্যু যে আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করবে, তা বলাই যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত